*অনূর্ধ্ব -১৭ আন্তঃজেলা ফুটবলে মাগুরা জেলা চ্যাম্পিয়ন *
আজ ২১/০৬/২০২৬ ইং তারিখ রোজ সোমবার অনুর্ধ্ব ১৭ আন্তঃজেলা ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলায় মাগুরা অনুর্ধ্ব -১৭ বনাম জামালপুর অনুর্ধ্ব -১৭ অংশ গ্রহণ করে।নির্ধারিত ৯০ মিনিট ধরে উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমন চলতে থাকে।উভয় দলের কোন দলই নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে না পারায় খেলা গড়াই ট্রাইবেকারে।খেলা শেষে জামালপুর জেলাকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাগুরা জেলার গর্ব চাঁদপুর গ্রামের পশ্চিম পাড়ার কৃতি সন্তান মোঃ ইসমাইল হোসেন রাকিব (গোলকিপার) প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয়। রাকিবের এই অসাধারণ কৃতিত্বের জন্য চাঁদপুর গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে গ্রামবাসী জানিয়েছে । গ্রামবাসী আরো আশা প্রকাশ করেছেন যে, আগামীতে রাকিবকে তারা বাংলাদেশের জাতীয় ফুটবল দলে নিয়মিত দেখতে চাই। রাকিবের বাবা মাসহ গ্রামবাসী রাকিবের জন্য দোয়া চেয়েছে ।
মোঃ সজীবুজ্জামান( সজীব)
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
মাগুরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com