অবসরপ্রাপ্ত শিক্ষক মহোদয়গণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
মাগুরা জেলার শালিখা উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক মহোদয়দের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৮ জুন ২০২৬ (রবিবার) অত্র মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, সন্মানিত অতিথি ছিলেন মোঃ ওয়াজেদ আলী সরদার, মোঃ মনিরুজ্জামান চকলেট।
অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদান, শিক্ষা বিস্তারে তাঁদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম এবং ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করে বক্তব্য প্রদান করেন বক্তারা।
আয়োজকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনাকারী শিক্ষকদের অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com