অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর এর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।
এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com