অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি”র পথচলা শুরু
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আত্মপ্রকাশ করেছে “মানবিক দৃষ্টি” নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সম্প্রতি কুলিয়ারচর শাখার উদ্যোক্তা ফয়সাল আহমেদ তুহিনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির শুভ উদ্বোধন করেন সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল কাইউম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল গণপূর্ত অধিদফতরের বিভাগীয় হিসাব রক্ষক মো. ওয়ালী হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক দৃষ্টি বাজিতপুর শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আজিজ খান (সাব্বির), সহ-সভাপতি সাংবাদিক ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সরকার, জয়যাত্রা যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম, মইপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শিফায়েত খান হিমেল, ফুলকুড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন, মানবতার আলো একতা সংগঠনের সভাপতি সুলতান রাজা, একরামপুর মাদরাসার শিক্ষক মোহাম্মদ সিরাজুল্লাহ, হ্যাপি ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রাব্বি, খিদিরপুর একতাবদ্ধ ছাত্র সংঘের অর্থ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহিম আহমেদ ও জুবায়েদ আহমেদ আকাশ।
বক্তারা বলেন, “মানবিক দৃষ্টি” সমাজের মানবিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে থাকবে।
তারা আরও বলেন, সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে “মানবিক দৃষ্টি” ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com