আওয়ামী লীগ ঘোষিত “ঢাকা লকডাউন” ঘিরে ফরিদপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা
জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
আগামী ১৩ই নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুর জেলাজুড়ে যাতে কোনরূপ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়— সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ফরিদপুর জেলা পুলিশ ।
এরই অংশ হিসেবে গতকাল (১১ নভেম্বর ২০২৫ খ্রিঃ) রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, চেকপোস্ট ও মোড় পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রায়হান গফুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।”
এ সময় তিনি নগরবাসীকে গুজবে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com