আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত তারুণ্যদীপ্ত একটি মানবিক বাংলাদেশ
জাকির হোসাইন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল স্বাধীনতার লাল সূর্য। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে আমি দেশবাসীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের এবং সম্ভ্রমহারা মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করুন।
এবারের বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক ভিন্ন প্রেক্ষাপটে উপস্থিত হয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে জাতি দীর্ঘদিনের ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। আমরা নতুন করে স্বপ্ন দেখছি একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের। চব্বিশের এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, আজকের দিনে আমি তাদের ত্যাগের কথাও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই রক্তদান জাতির ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।
সম্মানিত ভাই ও বোনেরা,
বিজয় অর্জন করা যত কঠিন, তা রক্ষা করা আরও কঠিন। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজও নানামুখী ষড়যন্ত্র চলছে। ইনসাফপূর্ণ সমাজ ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বিজয়ের প্রকৃত সুফল ঘরে তোলা সম্ভব নয়। আসুন, ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করি।
মহান আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং আমাদের স্বাধীনতাকে সুসংহত করার তৌফিক দান করুন। আমিন।
বাংলাদেশ জিন্দাবাদ।
বিনীত,
মাওলানা রফিকুল ইসলাম খান
সহকারী সেক্রেটারি জেনারেল,
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংসদ সদস্য পদপ্রার্থী
সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া ও সলঙ্গার)
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com