বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে সংগঠনটি শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখানে অবস্থান নেয়। তারেক রহমান কবর জিয়ারত শেষে ফিরে গেলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন।
এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাত শাহবাগ মোড়ে অবস্থান করছিল ইনকিলাব মঞ্চ।
সকালে শাহবাগে সরেজমিনে দেখা যায়, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে স্থান ত্যাগের নির্দেশ দিচ্ছেন। তখন অধিকাংশ নেতাকর্মীই শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে চলে যান।
এসময় কয়েকজনকে সড়কে পড়ে থাকা ময়লাও পরিষ্কার করতে দেখা যায়।
শাহবাগ মোড়ে দাঁড়িয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এখনো যদি কেউ এখানে অবস্থান করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় ইনকিলাব মঞ্চ নেবে না।’
তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে তার সুবিধার্থেই এই স্থান ছেড়ে দেওয়া হয়েছে। হাদি ভাইয়ের কবর জিয়ারত শেষে তিনি চলে গেলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
পরে তিনি ঘোষণা দেন, ব্যারিকেডের এপাশে ইনকিলাব মঞ্চের কোনো নেতাকর্মী নেই।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকশ নেতাকর্মীকে শাহবাগ মোড়ের সামনে দিয়ে একাধিকবার মিছিল নিয়ে যাতায়াত করতে দেখা যায়। তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ ওসমান হাদির কবরস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে পুলিশ ও বিজিবির অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com