আজ কোকিল ডেকেছে,,,, বছরটি ভালো যাবে ইনশাআল্লাহ,,,
আর ১৪ দিন পর ফাল্গুন মাস, ঋতুরাজ বসন্ত জাগ্রত দ্বারে। কোকিলের কুহুতান ঘোষণা করে বসন্তের আগমন , সঙ্গে আনে তার মলয় পবন নব কিশলয়ে শোভিত হয় বৃক্ষরাজি । বসন্ত ছুঁয়েছে মন । কোকিল, ফাগুন, একুশে যেন এক সুতায় গ্রথিত ফুলের মালা!!!
আমরা বাঙালি , হাজার বছরের ঐতিহ্যমন্ডিত বাঙালি চেতনার অনুভবে অনুভূতির নবজাগৃতি। বাঙালি প্রতিবাদ করতে জানে ,যুদ্ধ করতে জানে, আবার ভালোবাসতেও জানে ।
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে আমাদের মর্যাদার দিকে তাকিয়ে দেশ প্রেমিক হয়ে সংঘর্ষের দিকে না যেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিই এ প্রত্যাশা সকলের। আসুন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সুন্দর উন্নয়নশীল ক্ষুধামুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত বাংলাদেশ গড়ি।
প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি পাখ পাখালি প্রজাপতি ফুল আর ফল এদের উপর আমরা অত্যাচার না করি। পৃথিবীর ৩৮ কোটি বাঙালির চেতনায় ফুলের সৌরভে মৃদু মন্দ বাতাসে মানবতা আসুক, নবরূপ আসুক, জয় হোক মানবতার।
সৎ জীবন যাপন করি, বছরটিকে পুত পবিত্র করে শান্তিময় করে রাখি,,,,ঐ কোকিল ডাকা প্রেমময় মধুময় রসময় নবজাগরণের আনন্দ উচ্ছাসে লীন হওয়া সূরের মূর্ছনায় এক অভূতপূর্ব অনুভূতিতে বলবো ,,,,প্রকৃতিই জানান দিচ্ছে বছরটি ভালো যাবে ইনশাআল্লাহ ,,,,
শুভ কামনায়,,,
আপনাদেরই
শেখ আবু আসলাম বাবু ❤️
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com