আধুনিক কৃষির বার্তা নিয়ে রাণীশংকৈলে প্রযুক্তি মেলা শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় আয়োজিত এ মেলায় কৃষিক্ষেত্রে উদ্ভাবিত আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল উন্মুক্ত রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে না পারলে উৎপাদন ও আয় বৃদ্ধি সম্ভব নয়। টেকসই কৃষি উন্নয়নে আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ এবং মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষক-কৃষাণীসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পাবেন এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com