আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার স্ট্রোকে মৃত্যু
জামাল উদ্দিন :(মিরসরাই,চট্টগ্রাম)
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক নেতার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল বশর ও সাইদুল হক সোহেলের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল বশর। এ সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আবুল বশরকে মৃ'ত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com