আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী:
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি বাংলাদেশ
১২ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চূড়ান্ত ও সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, মাগুরা এবং প্রশাসক, মাগুরা পৌরসভা।
ফাইনাল খেলায় মাগুরা আদর্শ কলেজ ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে মাগুরা আদর্শ কলেজ বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন এবং তরুণ খেলোয়াড়দের প্রতি ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com