আমার জীবনী আঁকা
তাছলিমা আক্তার মুক্তা
লেখালেখিটা কাল হয়েছে
ঝাল হয়েছে জীবন ,
সমাজটা বিষে বিষিয়ে গেছে
বিষিয়ে গেছে মন ।
লিখবো না প্রেমের কবিতা
জাগাবোনা আশার আলো ,
হয়তো এতেই শান্তি নিহিত
এটাই সবচেয়ে ভালো ।
ভালোর জন্য কবিতা লেখা
গল্পে ভালো থাকা ,
উপন্যাসের পুরো পৃষ্ঠায়
আমার জীবনী আঁকা ।
পড়ে দেখো সেই উপন্যাস
চিনতে পারবে আমায় ,
তুমি আমাকে কতটা দিয়েছো
আমি কি দিয়েছি তোমায় ?
আমার দেওয়াটা পরিমাণে
হয়তো খুবই অল্প ,
দুজনের লেনাদেনার খুনসুটির
লিখলাম আজ গল্প ।
বাঁচার প্রেরণা তুমি দিয়েছো
আমিও চলেছি পথ ,
আজ হয়তো স্বার্থের কাছে
বদলেছে মতামত ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com