আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সংবাদ সম্মেলন।
মোঃ বুখারী মল্লিক
ফরিদপুর-১ আসনের জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোলন বলেন, সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এটি তার প্রতি চরম অবিচার।
তিনি অভিযোগ করে বলেন, “আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই ষড়যন্ত্রেরই অংশ।”
সংবাদ সম্মেলনে দোলন আরও জানান, তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার আমি আমার পরবর্তী ভূমিকা ও করণীয় বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবো।”
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com