আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন পাকুড়িয়া গ্রামের গ্রীসপ্রবাসী পলাশ মোল্লার ৭ বছর বয়সী শিশু সন্তান জায়ান রহমান মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির পাশে জঙ্গলের ভেতরে এক গাছ থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জায়ান আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়িতে ফেরে। বাড়িতে আসার প্রায় আধা ঘণ্টা পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। প্রায় দেড় ঘণ্টা পর পাড়ার পাশের জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (মধুখালি সার্কেল) আজম খান। স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com