আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য শাড়ি হস্তান্তর
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বিতরণের জন্য পূজা উদ্যাপন কমিটির কাছে শাড়ি হস্তান্তর করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আলফাডাঙ্গায় তাঁর কার্যালয়ে এ শাড়ি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি ইলিয়াস মোল্লা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com