1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

আশুগঞ্জে মোটরসাইকেলসহ দুই মাদক কারবারী গ্রেফতার, সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

হাবিবুর খাঁন ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২ সময়

আশুগঞ্জে মোটরসাইকেলসহ দুই মাদক কারবারী গ্রেফতার, সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

মো: হাবিব খানঁ

২৩ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অভিযানের বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে বিশেষ কায়দায় রাখা ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ শাহিন মিয়া (৩৪), পিতা- মৃত আব্দুল শহিদ, গ্রাম- হাপ্টার হাওর।

২. কৃষ্ণ খারিয়া ওরফে রাহুল (২০), পিতা- মৃত কালা খারিয়া, মাতা- সুচিত্রা খারিয়া, গ্রাম- নারুয়া।

উভয় আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।

পুলিশের বক্তব্য:

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd