আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্রোকে।
সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩২টি সংসদীয় আসনে সম্ভব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে,এই তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে পরিবর্তন হতে পারে।
ঝালকাঠি -১ ( রাজাপুর - কাঁঠালিয়া) আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করা হয় নি। দলের সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে, রাজাপুর - কাঁঠালিয়া আসনে কয়েক জন সম্ভব্য প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে।চুড়ান্ত সিদ্ধান্ত শিঘ্রই ঘোষণা করা হবে।রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নিয়েই ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।জেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জানান,কেন্দ্র থেকে যাকে ধানের র্শীষের মনোনয়ন দিবে আমরা তার বিজয়ের জন্য কাজ করবো।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com