আস সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা ৩ বিএনপি প্রার্থী বকুল
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা খান জাহান আলী থানার মধু ফ্যাক্টরি মোড়ে অবস্থিত আস সুন্নাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা ৩ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মীর কায়ছেদ আলী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন মিজান,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক , এনামুল হাসান ডায়মন্ড, মুন্সী আব্দুর রউফ, গোলাম কিবরিয়া, অধ্যাপক মুন্সি শফিকুল ইসলাম। এছাড়া বিএনপি , সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন শিশু শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তারা আগামীতে রাষ্ট্র দেশ পরিচালনায় কাজে নিয়োজিত হবে তাদের যথাযথ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে হবে। তিনি সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com