1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

ইব্রাহিম মুন্সির জমি মাপজোখ সম্পন্ন : দায়িত্বে সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সালাম

কুমিল্ল (চাঁন্দিিনা) প্রতিনিধি ॥
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

ইব্রাহিম মুন্সির জমি মাপজোখ সম্পন্ন : দায়িত্বে সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সালাম

কুমিল্ল (চাঁন্দিিনা) প্রতিনিধি ॥

চাঁন্দীনার কচুয়া উপজেলার বাইছারা গ্রামে শ্রদ্ধেয় ইব্রাহিম মুন্সির জমি মাপজোখের কাজ সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালন করেন কুমিল্লার দেবিদ্দার-চান্দিনা এলাকার পেশাদার সার্ভেয়ার ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্দুস সালাম।

জানা যায়, সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সালামের ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন পেশাগত কাজ দেখে তার প্রতি আস্থা রাখেন ইব্রাহিম মুন্সি। পরবর্তীতে তিনি নিজ জমির পরিমাপ ও সীমারেখা নির্ধারণের জন্য সালামকে কচুয়া বাইছারা গ্রামে দাওয়াত জানান।

দাওয়াত পেয়ে মোহাম্মদ আব্দুস সালাম সোমবার (১০/১১/২০২৫ ) ইব্রাহিম মুন্সির জমি পরিদর্শন করেন। তিনি জমিটি চারদিকে ঘুরে আধুনিক পদ্ধতিতে সঠিকভাবে মাপজোখ করে মালিককে বুঝিয়ে দেন। পাশাপাশি জমির আশপাশের সীমারেখাও বিস্তারিতভাবে নির্ধারণ করেন।

এ সময় জমির মালিক ইব্রাহিম মুন্সি বলেন, “সার্ভেয়ার আব্দুস সালাম অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছেন। তার নিখুঁত কাজ দেখে আমি সত্যিই সন্তুষ্ট।”

স্থানীয় এলাকাবাসীরাও সার্ভেয়ার মোহাম্মদ আব্দুস সালামের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd