আসন্ন ঈদুল আজহার ছুটিতে দূরপাল্লার বাসে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সমিতির কার্যালয়ে কার্যকরী পরিষদের প্রথম সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
সভায় আলোচনা ও পর্যালোচনায় আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের সব জেলা শাখা বা ইউনিটে সরকার নির্ধারিত বাস ভাড়া যাতে আদায় করা হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
সভায় দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংক-লরি সুষ্ঠু ও সশৃঙ্খলভাবে চলাচলে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্তও হয়। ওই কমিটি সব ট্রাক, কাভার্ড-ভ্যান, ট্যাংক-লরি চলাচলের ক্ষেত্রে যানজট, দুর্ঘটনা নিরসনসহ সব ধরনের সমস্যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের পদক্ষেপ নেবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব সাইফুল, কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ ৭৯ জন কর্মকর্তা ও সদস্য।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com