ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমেছে
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমেছে। ঈদকে সামনে রেখে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যানজটহীন যাএীদের স্বস্তির ঈদযাএা। শেষ মুহূর্তে ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষ অন্য বছরের তুলনায় এ বছর রাস্তায় যানজটে ভোগান্তি কমেছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের লম্বা লাইন দেখা গেছে। যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেলে চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাস। চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া, হাজীবাড়ী, চন্দ্রা টার্মিনালের দক্ষিণ ও পশ্চিম পাশ, খাড়াজোড়া এলাকা থেকে যাত্রীরা বাসে উঠছেন। এদিকে অন্যান্য বছরে চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা থাকলেও এ বছর সব কাউন্টার প্রশাসন বন্ধ করেছে । এতে যাএীরা দরদাম করে বাসে উঠছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের চাপ সামাল দিতে পরিবহনের চাপও দেখা গেছে মহাসড়কে। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত কয়েক হাজার যাত্রী চন্দ্রা বাস টার্মিনাল ছেড়েছে বলে জানা গেছে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, শিল্পকারখানাগুলো ঈদযাত্রা স্বস্তির করতে কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে। ফলে অন্য বছরের তুলনায় এ বছর যাএীদের চাপ কম পড়েছে।
ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে ছুটে চলেছে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহন। সরেজমিনে গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, গাড়ির চাপ থাকলেও তেমন কোনো যানজট নেই। ফলে স্বস্তিতে ও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা।
সড়কে যাত্রী ও যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও যান চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের মুখে স্বস্তির হাসি। বিশেষ করে অতীতের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই আরামদায়ক বলে মনে করছেন অনেকে।
বগুড়াগামী একটি বাসের যাত্রী নাহিদ ইসলাম বলেন, “জীবিকার তাগিদে ঢাকায় থাকি। এবার সময়মতো বাসের টিকিট পেয়েছি, তেমন কোনো ভোগান্তিও নেই। স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি।
গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে জানা যায়,ঈদ উপলক্ষে পরিবহন ব্যাবস্থা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছ।
আঃ হাদী মিয়া জানান, সড়ক ব্যবস্থাপনায় উন্নতি এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ায় এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।
হাইওয়ে পুলিশ জানান, মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করছেন।
যাএীরা জানায়, আগে যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এ বছর মানুষের দুর্ভোগ অনেকটা কমেছে।
টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাশে রাস্তা ভাঙাচোরা ও রাস্তার কাজ চলমান থাকায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com