ঈশান ইনস্টিটিউশন ও ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত ঈশান ইনস্টিটিউশন এবং ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান, জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সহকারী বিদ্যালয় পরিদর্শক সালাউদ্দিন আহমেদ শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোকলেসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব শিব প্রসাদ দাস।
দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিভিন্ন খেলাধুলা ও শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহণ করে। এছাড়াও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহমর্মিতা গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃত পরিসরে করার আহ্বান জানান তারা।
ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত জনাব মোঃ শাহিন মিয়াসহ শিক্ষক আসাদ, আমজাদ, হাফিজ, মানোয়ার ও নাঈম স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com