1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

উলুবুনিয়ায় সমুদ্রগামী জেলেদের সাথে মোংলা উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক, বাগেরহাট জেলা।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১ সময়

উলুবুনিয়ায় সমুদ্রগামী জেলেদের সাথে মোংলা উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক, বাগেরহাট জেলা।

আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, বিকেলে স্থানীয় উলুবুনিয়া সমুদ্রগামী জেলেদের সাথে মতবিনিময় করেন মো়ংলা উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি, আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার।

তিনি বলেন একটি রাষ্ট্র গঠনে যা যা সংস্কার করার দরকার তা ৩১ দফার মধ্যে সংযুক্ত আছে এবং রাষ্ট্র অবকাঠামো মেরামতের সকল ধরনের সুবিধাকে প্রাধান্য দিয়ে ৩১ দফা প্রস্তুত করেছেন। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানান। এবং জেলে সম্প্রদায়ের সকল ধরনের সুবিধাকে প্রাধান্য দিয়ে তাদেরকে সাথে নিয়ে আগামীর দেশ গড়তে চান বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি, সাবেক মেয়র, আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। মোংলা পৌর বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির তালুকদার।

মোংলা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, মোঃ রুস্তম আলী, জেলে সম্প্রদায়, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd