উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নরসিংদীর উয়ারী - বটেশ্বরকে স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাৃ এবং বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে। এ উদ্যেগ দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে উয়ারী- বটেশ্বরের তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সচিবালয়ে তার অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার বিস্তীর্ন এলাকা জুড়ে অবস্হিত উয়ারী - বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন প্রত্নতাত্ত্বিক স্হান। এখানে প্রাচীন দুর্গনগর, রৌপ্য মুদ্রা, পুঁতি, মৃৎপাত্রসহ অসংখ্য মূল্যবান প্রত্ননির্দশন আবিষ্কৃত হয়েছে, যা দেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহব করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com