এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
আসন্ন
এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা , জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল , সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এম এ হালিম ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ । সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শিক্ষা বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পরীক্ষাকে কেন্দ্র করে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com