বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় বিতর্কে জড়িয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা ও ‘ইরানিয়ান মেসি’ খ্যাত অন্যতম সফল স্ট্রাইকার সরদার আজমুনের।
স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই ইরানি কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়েন আজমুন। পরে ছবিটি মুছে ফেললেও তাকে ‘রাষ্ট্রের প্রতি অনুগত নন’ এবং তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনা হয়।
৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন। এর আগে তিনি বায়ার লেভারকুজেন ও রোমার মতো ইউরোপীয় ক্লাবেও খেলেছেন।
জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করে তিনি ইরানের ইতিহাসের অন্যতম সফল গোলদাতা।
যদিও ইরানের কোচ প্রকাশ্যে রাজনৈতিক কারণের কথা স্বীকার করেননি, তবে দেশটির গণমাধ্যম ও বিভিন্ন সূত্র আজমুনের বাদ পড়ার পেছনে রাজনৈতিক বিতর্ককেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে বিশ্বকাপে ইরান খেলবে গ্রুপ ‘জি’-তে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবংনিউজিল্যান্ড।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com