সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সরকারের আন্ত মন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি এই সেল গঠন করা হয়। নতুন গঠিত এই সেলের সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা
।সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকির জন্য উচ্চপর্যায়ের এই কমিটিতে আরো থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট পরিচালক (মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর), প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-১, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১।
এই সেলের কর্মপরিধির কথা তুলে ধরা হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে- সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা। প্রকল্পগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো।
প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা। ও নিয়মিত ব্যবধানে কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবহিত করা।
এতে বলা হয়েছে, সেলে প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ থেকে উপযুক্ত জনবল বা বিশেষজ্ঞ প্রতিনিধি ‘কো-অপ্ট’ বা সংযুক্ত করা যাবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com