এম,পি জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:--
নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ঢাকা-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ নোয়াখালী অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।
আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন-আমিন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com