এস,এস,সি,৯৫, ব্যাচ,মাগুরার প্রাক্তন কমিটির বিদায় ও নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
বন্ধন এসএসসি ৯৫ মাগুরা কর্তৃক আয়োজিত নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয় বন্ধুদের মিলনমেলা।দুপুরের ভোজনপর্ব শেষ করে শুরু হয় অনুষ্ঠান। অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় ও মোঃ ফরিদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দীন সোহাগ, আহ্বায়ক খায়রুল আলম ইমন, যুগ্ন আহ্বায়ক মীর লিটন, সদস্য আবিদুর রহমান বাবুল, খাইরুল ইসলাম, রকিবুল ইসলাম মাখন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কমিটির আইন বিষয়ক সম্পাদক এনায়েত করিম উন্মেষ, উপদেষ্টা ডাক্তার মেহেদী হাসান, মোঃ জাহিদুল আলম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন, বাপ্পী,জাহিদ,শিপন, সহ- সভাপতি শাহিনুর রহমান, মাহমুদ জামান, মফিজুর রহমান, শিউলি,শিলা,রুমা, শিরিনসহ চার উপজেলা থেকে আগত এস,এস,সি- ৯৫' ব্যাচের শতাধিক বন্ধু।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ বলেন, এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি। এতে করে বন্ধুদের মাঝে ভ্রাতৃত্যবোধ ও সম্পর্ক মজবুত আরও মজবুত ও দৃঢ় হবে।সাবেক কমিটির সকলকে সম্মানিত করতে পেরে মানসিক দিক থেকে তৃপ্তি অনুভব করছি।ভবিষ্যতে আরও এধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেজন্য বন্ধুদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
৯৫,ব্যাচের মানবসেবায় নিয়োজিত মানবিক ডাক্তার মেহেদী হাসান শত ব্যস্ততার মাঝেও অল্প সময়ের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ দেন সুন্দর আয়োজনের জন্য। তিনি বন্ধন -৯৫, মাগুরা ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক দ্রুত স্হান ত্যাগ করেন।
সাবেক কমিটির উপদেষ্টা ও সমাজসেবা অধিদপ্তর, মাগুরার ডিডি জাহিদুল আলম তার বক্তব্যে এতো সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফরিদুজ্জামান বলেন, অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাইরুল আলম ইমন বলেন, দুই কমিটিকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বন্ধুদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত ও উৎফুল্ল করেছে।বন্ধুদের মনে এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে বলে আমি আশা রাখি।
পরিশেষে সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com