ঐতিহ্যবাহীক শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ-এ পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত আজ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ ঈদগাহে সকাল ১০টায় জামাত শুরু হবে।
এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যের পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তিনি মুসল্লিদের সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ এলাকায় ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসিটিভি স্থাপন করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন এবং পুরো এলাকা থাকবে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে।
মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।
ইতিহাস অনুযায়ী, ইয়েমেন থেকে আগত ইসলামী সাধক হযরত শাহ সৈয়দ সফি আহমেদ ১৮২৮ সালে প্রথম শোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করেন। তাঁর প্রভাবে সে সময় প্রায় সোয়ালাখ মুসল্লির সমাগম ঘটে। সেই ‘সোয়ালাখ’ শব্দ থেকেই ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়েছে বলে জানা যায়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com