ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোহাম্মদ বিপ্লব সরদার, এর ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ, আবেগ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন স্কুলটির স্মৃতিময় ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে নতুন করে তুলে ধরে।
গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনী আয়োজক পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (শামীম)। যুগ্ন আহ্বায়ক ছিলেন মির্জা মোহাম্মদ আরিফুর রহমান এবং আ ফ ম আনোয়ার হোসেন খান (টিটু)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ওয়াহিদ মিয়া (কুটি)। যুগ্ন সদস্য সচিব ছিলেন কাজী মইন উদ্দিন (ওয়াসিম), মোঃ নাজমুল হক (রুবেল)সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা ফরিদপুর জিলা স্কুলের দীর্ঘ ইতিহাস, শিক্ষায় অবদান ও দেশের বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন।
শত শত দর্শনার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন উৎসবস্থলে। বিশেষ আলোকসজ্জায় সজ্জিত স্কুল চত্বর দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com