কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে কটিয়াদী থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, পৈত্রিক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মো. আনোয়ার হোসেন (৩০)-কে তার নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় কটিয়াদী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে সুনামগঞ্জের তাহেরপুর থানাধীন বার্তাঘাট এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সুপার আরও আশ্বস্ত করেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com