বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই বিমানবন্দরের দুই প্রধান গেটে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। সন্দেহভাজন হলেই তাকে তল্লাশি করা হচ্ছে।
বিমানবন্দরের বিভিন্ন গেট ঘুরে দেখা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশ, ডিএমপির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। গেটের সামনে কোনো সাধারণ লোককে থাকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাত্রী ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারছেন না।
এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।
এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) টহল দিচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া হবে না।
এদিকে বিমানবন্দরের ভেতরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র।বিমানবন্দরের ভেতরে এভসেক ও বিমানবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ যোগে তিনি আসছেন। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টার দিকে অবতরণের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com