বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি নির্বাচনের জন্য আর্থিক সহযোগিতা চান। এতে বিপুল পরিমাণ মানুষের সাড়া পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন তিনি মোট ৩৯ লক্ষ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় দেশবাসী, আমার আসনে ভোটার সংখ্যা কমবেশী ৩,৩২,১০১ জন।
নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক ১০ টাকা জন প্রতি আমার খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার ১০ টাকা। আমার পেইজ ও আইডি অ্যাডমিন আমাকে জানিয়েছে যে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশে জমা হয়েছে- ১৯,২৩,৫৫২ টাকা, নগদে ২,৩৫,০৫৬ টাকা এবং ব্যাংকে ১৮,০৭,৯৪৮ টাকা। মোট অনুদান এসেছে ৩৯, ৬৬, ৫৫৬ টাকা।’
পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘দেশ/প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হাজার হাজার ভালোবাসার মানুষ ফোন করেছেন, ম্যাসেজ দিয়েছেন যাদেরকে উত্তর দেওয়া সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি জানান, ‘স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান অডিট করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com