কবরের তিন গাছ চুরি, প্রতিশোধ নয় পুরো গ্রাম সাজালেন ১,৫০০ ফুলগাছে যুবক
বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সদরপুর উপজেলায় পূর্ব শ্যামপুর গ্রামে কবরস্থানে রোপণ করা তিনটি ফুলগাছ চুরির ঘটনার পর প্রতিশোধ না নিয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক হাওলাদার শামীম আহমেদ। নিজের দাদি ও বাবার কবরের পাশে রোপণ করা তিনটি গাছ চুরির পর তিনি পুরো গ্রামজুড়ে ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা যায়, কয়েক মাস আগে শামীম তাঁর দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলী ফুলের তিনটি চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে ওঠে এবং একটি গাছে ফুলও ফোটে। কিন্তু ফুল ফোটার পরদিন সকালে তিনি দেখতে পান, রোপণ করা তিনটি গাছই চুরি হয়ে গেছে।
এ ঘটনায় কষ্ট পেলেও শামীম চোরকে খুঁজে বের করা বা প্রতিশোধ নেওয়ার পথে না গিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজ অর্থায়নে শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ৫০০টি বাড়ির সামনে তিনটি করে মোট প্রায় ১ হাজার ৫০০টি ফুলগাছ রোপণ করেন।
প্রতিটি বাড়ির সামনে হাসনাহেনা, কামিনী ও শিউলীর চারা রোপণের পাশাপাশি তিনি স্থানীয়দের গাছগুলোর পরিচর্যার আহ্বান জানান। তাঁর এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়রা বলছেন, একটি নেতিবাচক ঘটনার এমন ইতিবাচক প্রতিক্রিয়া সত্যিই বিরল এবং অনুকরণীয়।
হাওলাদার শামীম আহমেদ বলেন, “আমি ভেবেছি, যে গাছগুলো নিয়েছে সে হয়তো ফুল ভালোবাসে। তাই প্রতিশোধ না নিয়ে পুরো গ্রামেই ফুলগাছ লাগিয়েছি। আমার ইচ্ছা, এই সবুজে পুরো গ্রাম ভরে উঠুক।”
তিনি আরও বলেন, “আমার লক্ষ্য শুধু একজনকে নয়, সবাইকে সবুজায়নের প্রতি উৎসাহিত করা। ভবিষ্যতে আরও গ্রামে এ ধরনের উদ্যোগ নিতে চাই।”
স্থানীয়দের মতে, শামীমের এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com