কবিতা পাড়ায় এখন দুর্যোগ
এম,আর, সুমন
প্রেম নেই বসন্ত নেই
শীতের উষ্ণতাও নেই
শুধুই গ্রীষ্মের খরা
এর চেয়ে বড় দুর্যোগ প্রতিবাদী- কলম নেই
ফাউন্টেনপেন মিউজিয়ামে কালি লেপ্টে গেছে মুখোশে
মানবিকতার ধ্বস
পিঁপড়া মরার মতো মানুষ মরে
নৃশংসতার কাছে হেরে যায় বনের পশু
হৃদয় মনে প্রেম নেই
ভালোবাসা সেতো চলে গেছে অনেক দিন
এখন রক্তে খুন, হৃদয়ে বিষ
আচ্ছা ভালোবাসারও কি মিউজিয়াম হবে?
যেখানে জায়গা নিবে হৃদয় নিংড়ানো প্রেম!
হতেও পারে-
কিন্তু জানা নেই
কে জানাবে?
কবিতা পাড়ায় এখন দুর্যোগ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com