1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কবিতা–বিদ্রোহী সুরের জয়গান  কবি—জন্নাতুল ফেরদৌস রিফা

সাহিত্য ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২ সময়

কবিতা–বিদ্রোহী সুরের জয়গান

 

কবি—জন্নাতুল ফেরদৌস রিফা

 

কাজী নজরুল আমার প্রিয় কবি,

গাহি তাঁর সাম্যের গান,

তাঁর ছন্দে লেখা শত পঙক্তি

হৃদয়ে তোলে সুর অফুরান।

দ্রোহের কবি-প্রেমের কবি,

গণচেতনার প্রাণ ;

নিপীড়ন রুখে দাঁড়িয়ে গেছে তাঁর

কলম বিপ্লবের মান ।

শুনলে সে সুর

নাচে বুক ধুর,

ভেঙে দেয় সব বাঁধা যত;

লাগে যেন বেশ

গাই অবশেষ

মুক্তির ওই কথা যত শত।

মানুষের তরে,

গান তিনি ধরে:

ভেদ নাই কোন ধরা মাঝে,

ধর্মের নয়-হোক পরিচয়,

মানবের পূজি যে।

সাম্য যে তাঁর

গড়লো দু’পার,

এলোমেলো যত পঙক্তি;

মুক্তির আলো

সবার সে ভালো,

দিন যেন তাঁর শক্তি ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd