করিমগঞ্জে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার হাতে ধরা অভিযুক্ত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে অভিযুক্ত খোকনকে আটক করা হয়। তিনি মথুরাপাড়া গ্রামের মৃত আব্দুল ছমেদের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে বাড়িতে ফিরে তিনি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ভুক্তভোগীর মেয়ে জানান, তার মা দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে অবহিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার বিকেলে অপরাধীর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্ত খোকনকে তার বাড়ি থেকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, “অভিযুক্ত খোকনকে জনতা আটকে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com