করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন সরকারের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এলাকার প্রবীণ রাজনীতিবিদ মো. শিহাব উদ্দিন সরকার আর নেই। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৫টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মো. শিহাব উদ্দিন সরকার করিমগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিকতা তাকে স্থানীয় জনগণের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, “শিহাব উদ্দিন সরকার ছিলেন আমাদের এলাকার অভিভাবকসুলভ মানুষ। উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নানশ্রী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পশ্চিম নানশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন পরিবার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com