📰 কসবায় বিএনপি'র নির্বাচনী প্রচার: লিফলেট বিতরণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
মো:হাবিব খানঁ
ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী জনাব মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কসবা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫, বিকাল বেলায় কসবা উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন ৭নং পশ্চিম ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: বাদল মিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সামদানী।
স্থানীয় নেতৃবৃন্দ ভোটারদের কাছে জনাব মুশফিকুর রহমানের প্রতীক ও নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তারা বিএনপি'র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মাঝে তাদের বার্তা পৌঁছে দেন। নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com