কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক: দেশের অর্থনীতি রক্ষা এবং লাখ লাখ শ্রমিক-কৃষককে বাঁচাতে কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্তযুক্ত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। রবিবার খুলনার দৌলতপুরে যশোর রোডস্থ ‘বিজেএ ভবন’-এর সামনে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, গত ৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে কার্যত কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো প্রকার আলোচনা ছাড়াই নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দেশের কাঁচা পাট রপ্তানিকারকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সাথে পাট খাতের সাথে সংশ্লিষ্ট সারা দেশের লক্ষাধিক শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে সরবরাহ করা এক প্রেস রিলিজে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) জানায়, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে দেশে মোট ৮৬.৬৭ লক্ষ বেল কাঁচা পাট রয়েছে। দেশের সব জুট মিলের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও প্রায় ১৫ থেকে ২০ লক্ষ বেল কাঁচা পাট উদ্বৃত্ত থাকবে। দেশের বাজারে পর্যাপ্ত পাট থাকা সত্ত্বেও কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখায় কৃষকরা পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে আগামী মৌসুমে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন, যা দেশের ঐতিহ্যবাহী পাট খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।
বিজেএ-এর চেয়ারম্যান খোন্দকার আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা আরোপের পর থেকে কাঁচা পাট রপ্তানি প্রায় স্থবির হয়ে পড়েছে। যেখানে প্রতি বছর কাঁচা পাট রপ্তানি করে ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, সেখানে চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত মাত্র ১৪৭.৩৪ কোটি টাকার পাট রপ্তানি করা সম্ভব হয়েছে। এর ফলে দেশ এক বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে কাঁচা পাটের ওপর থেকে এই শর্তযুক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় এবং বিনা নোটিশে বন্ধ থাকা কালীন শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করা না হয়, তবে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com