কানু দাদার চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে এলেন বেনজির আহমেদ তাবরিজ
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর শহরের পরিচিত প্রবীণ নাগরিক কানু সেন, সবার কাছে যিনি ‘কানু দাদা’ নামে পরিচিত, বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারে স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয় কেউ না থাকায় তাঁর চিকিৎসা ও দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় কানু দাদার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।
নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এর আগে তিনি ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে কানু দাদার খোঁজখবর নিয়েছেন। নিজের সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমার সামর্থ্য সীমিত হলেও কানু দাদার চিকিৎসার জন্য আমি পাশে থাকতে চাই। কেউ যদি তাঁর চিকিৎসা ও সেবার জন্য সমন্বয় করেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যথাসাধ্য সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”
বেনজির আহমেদ তাবরিজের এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের আশা, তাঁর এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও কানু দাদার চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে আসবেন। স্থানীয় সচেতন মহল বলছে, সম্মিলিত উদ্যোগই একজন অসহায় প্রবীণ মানুষের চিকিৎসা ও জীবনযাত্রা সহজ করতে পারে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com