দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ভোরে থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—দাউদকান্দি উপজেলার তুলতুলি এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে রিয়াদ সরকার (২৭) ও একই উপজেলার মাদলার এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে খোকন ব্যাপারী। রিয়াদ পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।খোকন ব্যাপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রবিবার রাতে দাউদকান্দি মডেল থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘গ্রেপ্তার আসামিরা বৈষম্যবিরোধী মামলায় আসামি ছিলেন।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com