কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ ও নগ্ন ছবি–ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ সম্পা দাস (২৬) নিজে বাদী হয়ে অভিযুক্ত রাজু আহম্মেদ (৩০)-এর বিরুদ্ধে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রাজু আহম্মেদ মজনু মিয়ার ছেলে এবং সিলিমপুর চাটিপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত রাজু আহম্মেদ ভুক্তভোগী সম্পা দাসকে মোবাইল ফোনে যোগাযোগ করে তার স্বামীর বাড়ির সামনে অবস্থিত পরিত্যক্ত একটি রাইস মিলে ডেকে নেয়। সেখানে বিভিন্ন কথা বলে কৌশলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ভুক্তভোগীর কাপড় খুলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে।
পরবর্তীতে রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত রাজু আহম্মেদ ভুক্তভোগীকে পাশের বাগুটিয়া ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ব্রিজের নিচে থাকা অবস্থায় এক অটোরিকশা চালকের মোবাইল ফোন ব্যবহার করে ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রাজু আহম্মেদ ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। সামাজিক মানসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি গোপন রাখে।
তবে গত ১৯ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত রাজু আহম্মেদ সিলিমপুর চাটিপাড়া গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ‘স’ মিলের সামনে স্থানীয় লোকজনকে ওই নগ্ন ছবি ও ভিডিও দেখাতে গেলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে মারধর করে।
খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরে থানায় নিয়ে আসে। বর্তমানে অভিযুক্ত রাজু আহম্মেদ কালিহাতী থানার পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com