কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম টাঙ্গাইল
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) কালিহাতী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিহাতী অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও আবদুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান ও মাসুদুর রহমান বালা, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল ওয়াদুদ তৌহিদ, পৌর বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন মেম্বার, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ মিনু, সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাশমত আলী রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com