কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর ও কাজিবাড়ী এলাকার তিন ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মামলা নং-৪০/২০২৬, ৪১/২০২৬ ও ৪২/২০২৬-এর নথি অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রামপুর গ্রামের মৃত মগবর আলীর ছেলে মো. শহিদ (৬৫), একই গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে মজনু (৫০) এবং বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকার আজগর আলীর ছেলে এমদাদ (৫০)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. শহিদ ও মজনুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এমদাদকে ১ মাসের শ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালতের সাজা পরোয়ানা অনুযায়ী তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com