কালিহাতীতে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত শামীমের ফাঁসির দাবি
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত অভিযুক্ত শামীমের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বল্লা বাজারের আলোছায়া রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে বল্লা, সিংগাইরসহ আশপাশের বিভিন্ন গ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনা সমাজকে কলুষিত করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, পুরো সমাজের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা শিশু নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি সিংগাইর গ্রামের দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে একই এলাকার বাসিন্দা শামীমের বিরুদ্ধে। ঘটনার পরপরই কালিহাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com