কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ,অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট
টাঙ্গাইল প্রতিনিধি:
সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে টাঙ্গাইলের লোকাল পত্রিকায় প্রকাশিত অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন,হাসপাতালকে ঘিরে যে অভিযোগগুলো প্রকাশ করা হয়েছে, তার অধিকাংশই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তারা আরও জানান, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং প্রতিদিন শত শত রোগী এখানে সেবা গ্রহণ করছেন। ওষুধ সংকট কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম প্রসঙ্গে বলা হয়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসারের মধ্যে সুসমন্বয় রয়েছে। হাসপাতালের সকল কার্যক্রম সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।
কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আনা অনৈতিক আর্থিক লেনদেন, রোগীদের ক্লিনিকে পাঠানো বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে।
এছাড়া অনুমোদিত কর্মস্থলে দায়িত্ব পালন না করার অভিযোগ প্রসঙ্গে বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও বলেন,স্বাস্থ্যসেবা একটি সংবেদনশীল বিষয়।
তাই যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com