কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সোমবার (২৬ অক্টোবর) থানা পরিদর্শনে গেলে কালিহাতী থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবু সাঈদ পরিদর্শন খাতায় ‘মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাং’ উল্লেখ করেন। এসব সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়।
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ করা গেলে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com