কালিহাতী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কামার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন বয়েল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শুকুর মাহমুদ। তিনি কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক বিআরডিপি কালিহাতীর সাবেক চেয়ারম্যান এবং ৭নং সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী, কালিহাতী পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সাবিনুর রহমান, আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দলের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল, অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কালিহাতী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com